দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলী হাসান, যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাহউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়ামিন সিদ্দিকী, জুলাই শহীদ সেলিমের স্ত্রী সুমি বেগম এবং আহত জুলাই যোদ্ধা মো. আবু মুসা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা ঝালকাঠির জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১০ জনের কবর সরকারি অর্থায়নে স্থায়ীভাবে পাকা করার দাবি জানান।
আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এমএস/